এমএলএম প্রতারণা, রাজধানীতে গ্রেপ্তার ৬
নিষিদ্ধ এমএলএম ব্যবসার নামে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীতে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- আশিক ঘোষ অসিত (৪২), কাজী নুরুল ইসলাম (৪৮), শাহ নেওয়াজ শামীম (৪৩), জহিরুল হক (৪০), নুরুল ইসলাম (৫৩) ও মামুন মিয়া (৩৫)।
তাদের কাছ থেকে ২ হাজার ২০৯ গ্রাহকের নাম, ২৫০ টাকার জমার রসিদ ও জমা টাকা ফেরত চেয়ে গ্রাহকদের ৪৩টি আবেদনপত্র পেয়েছে সিআইডি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ওমর ফারুক বলেন, গ্রেপ্তারকৃতরা উত্তরা পূর্ব থানা এলাকায় এমএলএম ব্যবসার নামে ২৪ মাসে দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে দুই হাজারেরও বেশি মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।
মঙ্গলবার তাদেরকে আদালতে হাজির করা হবে বলেও তিনি জানান।
