২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সাপের বিষসহ গ্রেপ্তার ৫

রাজধানীর রামপুরা চৌধুরীপাড়ার লোহার গেইট এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2021, 09:01 PM

Updated : 10 Oct 2022, 05:41 PM

এরা হলেন- শফিকুল ইসলাম, জহিরুল হক, মজিবুর রহমান, দুলাল ও মোকলেসুর রহমান।

র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মশিউর রহমান বলেন, শুক্রবার বিকালে রামপুরা চৌধুরীপাড়া লোহার গেইট এলাকায় সাপের বিষ কেনা-বেচার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

“বিষের সঙ্গে থাকা কাগজ থেকে জানা যায়, ফ্রান্স থেকে এসব বিষ সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আসে। বিভিন্ন প্রসেস করে বিষগুলো তরল ও পাউডার করা হয় এবং এসব বিষের ওজন ১২ পাউন্ড। এসব বিষের আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক ১০ মিলিয়ন ডলার।”

এসব সাপের বিষ বাংলাদেশ হয়ে কোথাও যাচ্ছিল বলে ধারণা র‌্যাব কর্মকর্তা মশিউরের। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।