২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাল্টিমিডিয়া প্রকল্প পরিচালক ওএসডি

আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন (দ্বিতীয় পর্যায়ে) প্রকল্পের পরিচালক মো. আব্দুস সবুর খানকে ওএসডি করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2021, 03:24 PM

Updated : 02 Aug 2022, 05:14 PM

বিসিএস শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর মঙ্গলবার তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

নতুন প্রকল্প পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত এই প্রকল্পের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেনকে প্রকল্প পরিচালকের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।

এই প্রকল্পের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

একজন কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে অনিয়ম-দুর্নীতির সত্যতা মেলায় পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক সবুর খানকে ওএসডি করা হয়।