২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাখালপাড়ায় দুই ঘণ্টা গ্যাস থাকবে না সোমবার

নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মধ্যে লাইন প্রতিস্থাপন কাজের জন্য সোমবার নাখালপাড়া এলাকায় দুই ঘণ্টার জন্য গ্যাস থাকবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2021, 03:25 PM

Updated : 02 Aug 2022, 05:13 PM

রোববার তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন/অপসারণ প্রকল্পের গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য সোমবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পূর্ব নাখালপাড়া, রেলক্রসিং সংলগ্ন পশ্চিম নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।