২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য অধিদপ্তরে নতুন মহাপরিচালক

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শেখ মুজিবুর রহমানকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2020, 08:05 PM

Updated : 18 Aug 2022, 04:18 PM

তাকে মহাপরিচালক পদে দায়িত্ব দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Image
অতিরিক্ত সচিব মুজিবুর রহমান

অতিরিক্ত সচিব মুজিবুর রহমান

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব সারোয়ার মাহমুদকে গত ২৭ ডিসেম্বর গ্রেড-১ এ পদোন্নতি দিয়ে ওএসডি করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন তিনি।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি থাকা অতিরিক্ত সচিব আব্দুল্লাহ সাজ্জাদ পেয়েছেন ওয়াকফ প্রশাসকের দায়িত্ব। ওএসডি অতিরিক্ত সচিব শাহিদা আক্তারকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বদলি করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব শশাংক শেখর ভৌমিককে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের পরিচালক মো. জয়নাল আবেদীন মোল্লাহকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।