২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৮তম বিসিএস: প্রথম শ্রেণির নন-ক্যাডারে ৪৪৩ জনকে নিয়োগ

আটত্রিশতম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডায় পাননি, তাদের মধ্য থেকে ৪৪৩ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2020, 07:41 PM

Updated : 18 Aug 2022, 04:18 PM

মঙ্গলবার কমিশনের চতুর্দশ বিশেষ সভায় তাদের নিয়োগের সুপারিশ করা হয় বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২৪টি ক্যাটাগরিতে ২৭৭ জন, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ১৩টি ক্যাটাগরিতে ৪৩ জন, নিবন্ধন অধিদপ্তরের সাব-রেজিস্ট্রার পদে ৩১ জনসহ মোট ৫৯ ক্যটাগরির ৪৪৩টি পদে তাদের নিয়োগের সুপারিশ করা হয়েছে।

সুপারিশপ্রাপ্তদের তালিকা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশ পাননি ৬ হাজার ১৭৩ জন।

তাদের মধ্যে নন-ক্যাডার পদে নিয়োগ পেতে ৫ হাজার ৩২ জন আবেদন করেছেন।

এই বিসিএস থেকে এর আগে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য ৫৪১ জনকে সুপারিশ করা হয়।