২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীর নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর বনানীতে নির্মাণাধীন একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2020, 11:43 PM

Updated : 08 Apr 2022, 01:49 AM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান জানান, বনানীর ‘সি’ ব্লকের চার নম্বর রোডে নির্মাণাধীন কনকর্ড টাওয়ারে আগুন লাগে শনিবার রাত পৌনে ১০টার দিকে।

“খবর পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিট যায়। তবে তার আগেই ভবনের স্টাফরা আগুন নিভিয়ে ফেলেন।”

ভবনের কার্নিশে জমে থাকা আবর্জনায় জ্বলন্ত সিগারেট ফেলায় আগুন লেগেছিল বলে জানান তিনি।

বনানী থানার ওসি নূরে আজম বলেন, ভবনটিতে একটি চক্ষু হাসপাতাল স্থাপনের কাজ চলছিল।

“সেখানে বাইরের অংশে আগুন লেগেছিল; তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”