২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ খ ম জাহাঙ্গীরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2020, 06:30 PM

Updated : 08 Apr 2022, 01:49 AM

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “আ খ ম জাহাঙ্গীর হোসাইন বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছেন।”

৬৮ বছর বয়সী আ খ ম জাহাঙ্গীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

রাষ্ট্রপতি প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।