নাট্যকার মান্নান হীরার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
নাট্যকার-নির্দেশক মান্নান হীরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি প্রয়াত মান্নান হীরার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আকস্মিক অসুস্থ হয়ে বুধবার রাতে মারা যান বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। তিনি হৃদরোগে ভুগছিলেন বলে তার সহকর্মীরা জানান।
তিনি আরণ্যক নাট্যদলের অধিকর্তা ছিলেন। তিনি মঞ্চ ও টিভির জন্য অসংখ্য নাটক লিখেছেন।
২০০৬ সালে তিনি নাটকের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
