২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন মঙ্গলবার

দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুৎ সাবুসোলু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2020, 10:39 PM

Updated : 18 Aug 2022, 04:15 PM

সোমবার ঢাকায় তুরস্ক দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের আমন্ত্রণে এ সফরে আসছেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা হবে এ সফরে। একইসঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে মতবিনিময় করবেন সাবুসোলু।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রতিশ্রুতি তুরস্কের  

ঢাকায় তুরস্ক দূতাবাসের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

সেপ্টেম্বরে তুরস্ক সফরে গিয়ে সাবুসোলুকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মোমেন।

সে সময় তুরস্কে বাংলাদেশের নতুন দূতাবাস ভবনেরও উদ্বোধন করা হয়েছিল।