তৌফিক-ই-ইলাহীর বড় ভাইয়ের মৃত্যু
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বড় ভাই মাহমুদ ইলাহী মারা গেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার কানাডার অটোয়াতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাহমুদ ইলাহীর বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি ১৯৬৪ সালে পাকিস্তান সেক্রেটারিয়েট সার্ভিসে যোগ দেন এবং আলজেরিয়ায় দূতাবাসে কর্মরত অবস্থায় ১৯৭৫ সালে চাকরি ত্যাগ করে বিদেশে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
স্ত্রী এন মেরি ইলাহী এবং এক ছেলে রেখে গেছেন। ছেলে ড. পাসকেল ইলাহী একজন এস্ট্রোফিজিসিস্ট।
