২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের শহীদ পুলিশ সদস্যদের প্রতি আইজিপির শ্রদ্ধা

বিজয় দিবসের সকালে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2020, 01:25 PM

Updated : 18 Aug 2022, 04:14 PM

বুধবার সকাল ৯টায় রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে তিনি পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় পুলিশের একটি সু‌সজ্জিত দল গার্ড অব আনার দেয়। বিউগলে বাজানো হয় করুণ সুর।

পরে ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে।