২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলের রাস্তায় যুবকের লাশ

রাজধানীর মতিঝিলের রাস্তা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2020, 02:54 PM

Updated : 18 Aug 2022, 04:12 PM

মতিঝিলের সিটি সেন্টারের সামনের রাস্তায় লাশটি পড়ে ছিল।

নিহত যুবকের নাম জীবন মিয়া (২১) বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি মুন্সীগঞ্জ সদরের রিকাবীবাজার উত্তরপাড়ার

বাগজিপাড়ায়।

মতিঝিল বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এনামুল হক মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে রাস্তা থেকে রক্তাক্ত জীবনের লাশ উদ্ধার করা হয়।

“ধারণা করা হচ্ছে উঁচু কোনো ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।”

জীবনের ফুপাত ভাই স্বপন মিয়া জানান, বৃহস্পতিবার বাড়ি থেকে ঢাকায় আসেন জীবন। রাতেই তারা দুর্ঘটনার খবর পান।

জীবন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন বলে জানান স্বপন।