২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গা তীরে উচ্ছেদের আগে মালামাল সরানোর হিড়িক

পুরান ঢাকার কামালবাগ এলাকায় বিআইডব্লিউটিএ-এর উচ্ছেদ অভিযানের আগে নদীর তীরে অবৈধভাবে ঘর উঠিয়ে বসবাসকারীরা মালামাল সরিয়ে নিতে শুরু করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2020, 01:31 PM

Updated : 10 Oct 2022, 07:38 PM

এ সময় নদীর জায়গা দখল করে গড়ে তোলা বিভিন্ন স্থাপনা ও দোকান থেকে ভারী মেশিনপত্রও সরাতে দেখা গেছে অনেককে।

সোমবার সকাল ১০টা থেকে বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে বিআইডব্লিটিএ এর ভ্রাম্যমাণ আদালত।

বিআইডব্লিটিএ এর সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, “এ পর্যন্ত বেশ কয়েকটি আধাপাকা ও টিনের ঘর ভাঙা হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত এই অভিযান চলবে।

এর আগে রোববার সোয়ারিঘাট এলাকায় উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিটিএ। ওই এলাকায় মোট ১৬৫টি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয় বলে রেজাউল করিম জানান।

ঢাকার চারপাশের নদ–নদীর তীরে পুনর্দখল ঠেকাতে বিরতি দিয়ে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। গত ২২ ও ২৩ নভেম্বর বাবুবাজার এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।

বিআইডব্লিউটিএ এর ঘোষণা অনুযায়ী, রবি ও সোমবার পুরান ঢাকার চকবাজার ও লালবাগ থানাধীন ইমামগঞ্জ থেকে লোহারপুল পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরভূমির সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।