২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযানের আগে হাজি সেলিমের লোকজনই সরিয়ে নিল স্থাপনা

পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় নদীর জায়গা দখল করে নির্মিত যে অবৈধ স্থাপনায় সাংসদ হাজী সেলিমের ব্যবসা প্রতিষ্ঠান চলছিল, বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান চালানোর আগে সাংসদের লোকজনই তা ভেঙে সরিয়ে নিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2020, 03:25 PM

Updated : 10 Oct 2022, 07:37 PM

আগের ঘোষণা অনুযায়ী, রোববার বেলা সাড়ে ১১টার দিকে সোয়ারীঘাট এলাকায় অভিযানে যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ভ্রাম্যমাণ আদালত। 

তবে অভিযান শুরুর আগেই ঢাকা-৭ আসনের সাংসদ হাজি সেলিমের কোম্পানি মদিনা পানির ট্যাংকের সাইনবোর্ড ঝোলানো ওই স্থাপনা ভেঙে সরিয়ে নেওয়া হয়।

Image
পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় নদীর জায়গা দখল করে নির্মিত যে অবৈধ স্থাপনায় হাজী মো. সেলিমের ব্যবসা প্রতিষ্ঠান চলছিল, রোববার বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান চালানোর আগে এই সংসদ সদস্যের লোকজনই তা ভেঙে সরিয়ে নেয়।

বুড়িগঙ্গার তীরে নদীর জায়গা দখল করে ওই স্থাপনা তৈরি করা হয়েছিল। যদিও সাংসদের লোকজনের দাবি, তারা ওই জায়গায় ভাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছিলেন।

হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহীউদ্দিন আহমেদ বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে বলেন, “এখানে মদিনা ট্যাংকের গুদাম ছিল। তবে এটা এমপি সাহেবের জায়গা না, ভাড়া নেওয়া।”

ওই জমি কার কাছ থেকে ভাড়া নিয়েছিলেন, তার উত্তর তাৎক্ষণিকভাবে দিতে পারেননি বেলাল। তবে স্থানীয়দের ভাষ্য, সাংসদের লোকজনই সেখানে নদীর জায়গা দখল করে ওই স্থাপনা করেছিল।

Image
পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় নদীর জায়গা দখল করে সাংসদ হাজী মো. সেলিমের নির্মিত ব্যবসা প্রতিষ্ঠান চলছিল, রোববার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ।

পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় নদীর জায়গা দখল করে সাংসদ হাজী মো. সেলিমের নির্মিত ব্যবসা প্রতিষ্ঠান চলছিল, রোববার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ।

একজন পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে বিআইডব্লিওটিএ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে ঘটনাস্থলে আসে। তখন এমপি সাহেবের লোকজন বলেছেন, তারা নিজেরাই মালামাল সরিয়ে ভেঙে দেবে, কারণ বিআইডব্লিউটিএ ভাঙলে তাদের মালামালের ক্ষতি হতে পারে।”

বিআইডব্লিউটিএ-এর সহকারী পরিচালক রেজাউল করিম জানান, এদিন তারা অভিযান চালিয়ে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন।

সোয়ারীঘাট চাঁন সরদার কোল্ড স্টোরেজের গেইট এবং পাশের কিছু স্থাপনাও ভাঙ্গা হয়েছে।

Image
পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় নদীর জায়গা দখল করে সাংসদ হাজী মো. সেলিমের নির্মিত ব্যবসা প্রতিষ্ঠান চলছিল, রোববার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ।

পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় নদীর জায়গা দখল করে সাংসদ হাজী মো. সেলিমের নির্মিত ব্যবসা প্রতিষ্ঠান চলছিল, রোববার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ।

ঢাকার চারপাশের নদ–নদীর তীরে পুনর্দখল ঠেকাতে বিরতি দিয়ে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। গত ২২ ও ২৩ নভেম্বর বাবুবাজার এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।

বিআইডব্লিউটিএর ঘোষণা অনুযায়ীরোববার ও সোমবার পুরান ঢাকার চকবাজার ও লালবাগ থানাধীন ইমামগঞ্জ থেকে লোহারপুল পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরভূমির সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।