২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৬

রাজধানীর মিরপুরে এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2020, 03:04 PM

Updated : 08 Apr 2022, 01:39 AM

এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- রায়হান, ইমন, আবু সাইদ, আলামিন, জয় মিয়া ও ইমরান। তাদের সবার বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।

মিরপুর মডেল থানার ওসি মো. মোস্তাজিরুর রহমান বলেন, “বুধবার রাতে কল্যাণপুর হাউজ বিল্ডিং অফিসের পেছনে খালি জায়গায় এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া পেয়েছি।

“অভিযোগ পাওয়ার পরপরই মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

“ঘটনাস্থল থেকে আলামত জব্দ করার পাশাপাশি ওই তরুণীকে প্রাথমিক চিকিৎসা, মেন্টাল ট্রমা সাপোর্ট ও ডিএনএ নমুণা সংগ্রহের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”