এবার আইইডিসিআরেও ‘নেগেটিভ’ ফল এল স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের গত কয়েকদিনের উদ্বেগের অবসান ঘটেছে, আইইডিসিআরে পুনরায় নমুনা পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ এসেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (মঙ্গলবার) রাত ১১টার দিকে মাননীয় মন্ত্রীকে জানানো হয় যে, তার কোভিড-১৯পরীক্ষার ফলাফল নেগেটিভ।”
মঙ্গলবার দ্বিতীয় দফায় আইইডিসিআরে পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন আসাদুজ্জামান কামাল।
এর আগে গত শুক্রবার আইইডিসিআরের নমুনা পরীক্ষা করিয়েছিলেন তিনি, তাতে ফল পজিটিভ আসে।
শনিবার প্রধানমন্ত্রী গণভবনে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিয়মমাফিক কোভিড-১৯ পরীক্ষার করিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কোনো রোগ লক্ষণ না থাকলেও ফল পজিটিভ আসায় শনিবার গণভবনে অনুষ্ঠানে যান তিনি। তবে সন্দেহবশত পুলিশ হাসপাতালে নমুনা পরীক্ষা করান তিনি। তাতে ফল নেগেটিভ আসার পর ধানমন্ডির এক ক্লিনিকে আবার পরীক্ষা করান। তাতেও ফল নেগেটিভ আসায় মঙ্গলবার আইইডিসিআরে পুনরায় নমুনা দেন তিনি।
জনসংযোগ কর্মকর্তা অপু বলেন, “মাননীয় মন্ত্রী সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং উনার কোনো ধরনের লক্ষণ নেই।”
