২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’ দেখলেন রাষ্ট্রপতি

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2020, 01:18 AM

Updated : 18 Aug 2022, 04:05 PM

রোববার রাতে সংসদ অধিবেশন শেষে রাষ্ট্রপ্রধান ওই প্যাভেলিয়ন ঘুরে দেখেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

রোববার বিকালে এই প্যাভিলিয়ন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মুজিববর্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এই প্যাভিলিয়ন করা হয়েছে।

প্যাভেলিয়বেন বড় পর্দায় জাতির পিতার ৭ মার্চের ভাষণ দেখার ব্যবস্থা করা হয়েছে।

রাষ্ট্রপতি এই সময় প্যাভিলিয়নের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং হুইপ আতিউর রহমান আতিক এই সময় উপস্থিত ছিলেন।