২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মাতুয়াইলে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর মাতুয়াইলে বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2020, 02:19 PM

Updated : 18 Aug 2022, 04:04 PM

বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

মরিয়ম বেগম (৪৮) নামের ওই নারীর বাড়ি লক্ষ্মীপুরে। কভার্ড ভ্যানের চালক স্বামী নূর ইসলামের সঙ্গে মাতুয়াইলের মুসলিম নগরে থাকতেন তিনি।

মরিয়মের মেয়ে জান্নাতের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “মা-মেয়ে সকালে শনির আখড়া যাওয়ার পথে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় মেঘালয় পরিবহনের একটি বাস মরিয়মকে ধাক্কা দেয়।

“গুরুতর আহত মরিয়মকে দুপুর ১২টার দিকে হাসপাতালে আনলে চিকিৎসক জানান তিনি মারা গেছেন।”

চালকসহ বাসটি জব্দ করা হয়েছে বলে যাত্রাবাড়ী থানার এসআই শামছুল আলম জানিয়েছেন।