কবি হেনরী স্বপনের জামিন
খ্রিস্টানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন কবি, অনুবাদক হেনরী স্বপন।
রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন জামিনের এই আদেশ দেন।
আদালত এই মামলার আরও দুই আসামির জামিনও মঞ্জুর করেছে বলে ট্রাইবুনালের পেশকার শামীম আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
জামিন পাওয়া বাকি দুজন হলেন আলফ্রেড সরকার ও জুয়েল সরকার।
২০১৯ সালের ১৫ মে বরিশাল ক্যাথলিক চার্চের যাজক ফাদার লরেন্স ল্যাকা ডালিয়ে গোমেজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে হেনরী স্বপনসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। সেদিনই পুলিশ হেনরী স্বপনকে গ্রেপ্তার করে।
এরপর গত চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই (নিরস্ত্র) ফিরোজ আল মামুন আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
