ধর্মবিদ্বেষ ছড়ানোর অভিযোগে মিরপুরে তরুণী আটক
ফেইসবুক ও টুইটারে ধর্ম অবমাননাকর প্রচারণা চালানোর অভিযোগে রাজধানীতে এক তরুণীকে আটক করেছে র্যাব।
র্যাব- ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, ইসরাত সাতটি ফেইসবুক আইডি, দুটি ব্যক্তিগত ব্লগভিত্তিক ফেইসবুক পেইজ এবং টুইটার আইডি থেকে দীর্ঘদিন ধরে ধর্মীয় উসকানি ও বিদ্বেষমূলক পোস্ট করে আসছে। এসব ডিজিটাল কন্টেন্টের স্ক্রিনশট জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হচ্ছে বলে তিনি জানান।
