বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে টেলিটক প্রকৌশলীদের শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (বিপিপি) টেলিটক বাংলাদেশ শাখার নবনির্বাচিত নেতারা।
বুধবার রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন বিপিপি টেলিটক শাখার প্রধান উপদেষ্টা এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন, বিপিপি টেলিটক শাখার সভাপতি রনক আহসান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতিকুল আলমসহ কমিটির অন্যান্য সদস্য।
শ্রদ্ধা নিবেদন শেষে সাহাব উদ্দিন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে প্রকৌশলীরা তাদের মেধা, শ্রম ও দক্ষতা দিয়ে কাজ করে যাচ্ছেন। সরকারের ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে অন্যতম প্রধান সহযোগী হিসেবে কাজ করছে টেলিকম সেক্টর।”
প্রকৌশলী রনক আহসান বলেন, “আগামীতে চতুর্থ শিল্প বিপ্লবে যেন বাংলাদেশ নেতৃত্ব দিতে পারে সেই জন্য আমাদের আইসিটি ও টেলিকম প্রকৌশলীদের আরো দক্ষ করে গড়ে তুলতে হবে।”
