২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলহত্যা দিবস স্মরণে স্মারক ডাকটিকেট অবমুক্ত

জেলহত্যা দিবস স্মরণে পাঁচ টাকা মূল্যমানের পাঁচটি স্মারক ডাকটিকেটের সমন্বয়ে একটি সিটলেট, দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, পাঁচ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে ডাক অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2020, 04:04 PM

Updated : 10 Oct 2022, 07:32 PM

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মন্ত্রী মোস্তাফা জব্বার মঙ্গলবার স্মারক ডাকটিকেটের সমন্বয়ে সিটলেট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন এবং ডেটা কার্ড প্রকাশ করেন।

সিটলেট ও উদ্বোধনী খাম মঙ্গলবার ঢাকা জিপিও এর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে। পরে অন্যান্য জিপিও ও দেশের সব ডাকঘরে পাওয়া যাবে।

উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থা আছে।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। রাষ্ট্রের হেফাজতে হত্যাকাণ্ডের এই ঘটনাটি বাংলাদেশে পালিত হয়ে আসছে ‘জেল হত্যা দিবস’ হিসেবে।