২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যেষ্ঠ সচিব হলেন মাসুদ বিন মোমেন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেনকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2020, 10:56 PM

Updated : 08 Apr 2022, 01:29 AM

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের পররাষ্ট্র দপ্তরে মাসুদ বিন মোমেনই এখন জ্যেষ্ঠ সচিব পদমর্যাদার একমাত্র কর্মকর্তা।

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শেষে দেশে ফিরে গত ৩১ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পান মাসুদ।

বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা জাতিসংঘে বাংলাদেশ মিশনের দায়িত্ব পাওয়ার আগে জাপান ও ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ার পর যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়েন মাসুদ বিন মোমেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি ইসলামাবাদ, নয়াদিল্লি ও কাঠমান্ডু মিশনেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।