সচিব মাহবুব করোনাভাইরাসে আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।
বৃহস্পতিবার সকালে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় বলে
তার একান্ত সচিব মো. শাহজাহান সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, শিক্ষা সচিব জ্বর, কাশি ও পেটের পীড়ায় ভুগছেন।
গত ৭ অক্টোবর মাহবুব হোসেনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এতদিন তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।
