২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ম নিয়ে ফেইসবুকে কটূক্তি, দর্জির ৭ বছর কারাদণ্ড

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় এক দর্জির সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2020, 02:49 PM

Updated : 08 Apr 2022, 01:29 AM

সুজন দে নামের ওই দর্জিকে কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাভোগের আদেশ দিয়েছেন বিচারক।

বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ-শামস জগলুল হোসেন এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার আগে সুজন দে ট্রাইব্যুনালে হাজির হন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

ট্রাইব্যুনালের পেশকার শামিম আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

রায়ের বিবরণে জানা যায়, আসামি সুজন দে’র বাড়ি পিরোজপুর জেলায়।

২০১৭ সালের ২০ মে আসামি তার ফেইসবুক অ্যাকাউন্টে হজরত মুহম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিপূর্ণ স্ট্যাটাস দেন।

ওই ঘটনায় রাঙামাটির লংগদু থানার এসআই সালাউদ্দিন সেলিম মামলাটি দায়ের করেন।

তদন্ত শেষে ওই বছরের ৩০ অগাস্ট সুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর ২৬ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।

মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন সাতজন।