২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরঝিলের হাত-পা বাঁধা লাশটি চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

ঢাকার হাতিরঝিল থেকে হাত-পা বাঁধা যে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, তার পরিচয় মিলেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2020, 10:30 PM

Updated : 18 Aug 2022, 03:53 PM

নিহতের নাম আজিজুল ইসলাম মেহেদী (২৪)। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের বাউরিয়ায়।

সোমবার সকালে হাতিরঝিলের রামপুরা অংশের লেক থেকে হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করা হয়। তখন তার পরিচয় কেউ জানাতে পারেনি।

হাতিরঝিল থানার এসআই নিয়াজ উদ্দিন মোল্লা মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বজনরা মঙ্গলবার মর্গে এসে মেহেদীর লাশ শনাক্ত করে এবং রাতেই লাশ হস্তান্তর করা হয়েছে।

মেহেদীর স্বজনরা পুলিশকে জানিয়েছেন, গত ১০ অক্টোবর চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন তিনি। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনও ছিল বন্ধ।

এক প্রশ্নের জবাবে এসআই নিয়াজ বলেন, “কী কারণে এবং কেন সে ঢাকায় এসেছিল, তা স্বজনরা বলেনি।”

লাশ উদ্ধারের পর এই পুলিশ কর্মকর্তা বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা করেছেন।

পুরনো খবর:

হাতিরঝিলে হাত-পা বাঁধা যুবকের লাশ