কারা মহাপরিদর্শক করোনাভাইরাসে আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন।
সোমবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন তিনি।
ব্রিগেডিয়ার মামুন রোববার রাতে অসুস্থ বোধ করার পর সকালে তাকে সিএমএইচে ভর্তি করা হয় বলে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন জানান।
শরীর উত্তাপ থাকায় সেখানে তার নমুনা পরীক্ষা করা হয। তাতে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।
কারা মহাপরিদর্শক মামুন সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফলাফল পজিটিভ এসেছে। তবে আমার তেমন কোনো উপসর্গ নেই। আমি ভালো আছি, কোনো সমস্যা বোধ করছি না।”
ব্রিগেডিয়ার মামুন গত মাসেই কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন্স) দায়িত্ব নেন। এর আগে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে ছিলেন।
