২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেলের প্রশ্ন ফাঁসের মামলায় সালাম ৫ দিনের রিমান্ডে

সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ‘প্রশ্ন ফাঁস চক্রের হোতা’ স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর মেশিনম্যান আবদুস সালামকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2020, 11:03 PM

Updated : 18 Aug 2022, 03:51 PM

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী আবু সাঈদ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন পাঁচ দিন রিমান্ডের আদেশ দেন।

মেডিকেলের প্রশ্ন ফাঁসে ৫ ডাক্তার জড়িত: সিআইডি

এ সময় আসামি পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি।

সোমবার রাজধানীর রামপুরা এলাকা থেকে সালামকে গ্রেপ্তার করে সিআইডি।

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ২০ জুলাই মিরপুর মডেল থানায়  ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ১৫০-২০০ জনকে আসামি করে মামলা করে সিআইডি। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালামের রিমান্ড আবেদন করা হয়।