মহামারীকালে রামকৃষ্ণ মিশন স্কুলে টিউশন ফিতে ছাড়
করোনাভাইরাস মহামারী পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে তিন মাসের টিউশন ফি মওকুফ করেছে ঢাকা রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।
অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের তিন মাসের টিউশন ফিস দিতে হবে না।
“আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন ও মধ্যবিত্ত পরিবার থেকে আসা। তাদের বিষয়টি বিবেচনায় রেখে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের এই সিদ্ধান্ত নিয়েছেন।”
প্রধান শিক্ষক জানান, তারা শিক্ষার্থীদের অভিভাবকের এসএমএস বার্তা পাঠিয়ে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।
“বৈশ্বিক মহামারীর এই সময়ে মানব সেবার এখনই সময়। সবারই উচিত মানব কল্যাণে এগিয়ে আসা,” বলেন জয়প্রকাশ।
১৯১৪ সালে রাজধানীর আরকে মিশন রোডে রামকৃষ্ণ মিশনের প্রাঙ্গণে এই শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত এ্ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ দান করা হয়।
