কামরাঙ্গীরচরে গৃহবধূ খুন, সন্দেহে প্রবাসী সৎ ছেলে
স্ত্রীর মৃত্যুর পর নিঃসন্তান তালাকপ্রাপ্ত শ্যালিকাকে বিয়ে করেছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এসএম ওবায়দুল্লাহ; এ নিয়ে জার্মান প্রবাসী ছেলের সঙ্গে তার বিরোধ চলার মধ্যেই ওই নারী খুন হয়ে গেলেন।
শুক্রবার সন্ধ্যার পর ঢাকার কামরাঙ্গীরচরের হুজুরপাড়া নূরজাহান স্কুলের কাছে নিজেদের বাসায় আক্রান্ত হন সেলিনা বেগম (৩৫)। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পারিবারিক বিরোধ থেকে পেশাদার কোনো খুনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।
কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (অপারেশন) শিকদার মহিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথকিভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধ থেকে কেউ অর্থের বিনিময়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে বের করার চেষ্টা চলছে।”
প্রতীকী ছবি
“জার্মান প্রবাসী ছেলে গত জানুয়ারি মাসে মায়ের মৃত্যুর পর এসে আনুষ্ঠানিকতা সেরে চলে যান। চাচা গত মার্চ মাসে বিয়ে করলেও তা গোপন থাকে। দেড় মাস আগে জানাজানি হওয়ার পর প্রথমে কেউ মেনে নিচ্ছিল না। পরে তার তিন মেয়ে স্বাভাবিক হয়ে এলেও ছেলের সাথে বাবার দূরত্ব বাড়ে।
“বাবা-ছেলের মধ্যে প্রতিনিয়ত ফোনে ঝগড়া হত। ছেলে মেরে ফেলবে বলে নানাভাবে হুমকি দিত। বাবাও ধমক দিয়ে দেশে এসে ছেলেকে তার সাথে মোকাবেলা করার জন্য বলত।”
পারিবারিক এই বিরোধ চলার মধ্যে বাসাতেই ছুরিকাহত হন সেলিনা বেগম।
সেলিনার মেজো ভাই মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের বিষয়টি প্রকাশ হওয়ার পর তার মৃত বড় বোনের ছেলে বিপ্লব জার্মানিতে বসে তার বোনকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এই হুমকির বিষয়ে কামরাঙ্গীরচর থানায় তার বোন ভাগ্নের বিরুদ্ধে একটি জিডিও করেছিলেন।
“আমার বোনকে দুনিয়াতে থাকতে দেবে না এ ধরনের হুমকির বিষয়টি পরিবারের সবাই জানে। এরইমধ্যে এই হত্যার ঘটনা ঘটল। বহিরাগত ভাড়াটিয়া দিয়ে জার্মানিতে বসে বিপ্লব এই হত্যার ঘটনা ঘটিয়েছে।”
হামলার সময় বাসায় অন্য কেউ ছিল না বলে জানান তিনি।
আকিদুল জানান, তার চাচা রক্তাক্ত অবস্থায় সেলিনা বেগমকে বাসা থেকে বের করে এনে হাসপাতালে নেওয়ার জন্য চিৎকার করে ডাকতে থাকেন। এ সময় তিনিসহ কয়েকজন ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় চাচীকে হাসপাতালে নিয়ে যান।
রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।
