২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানীর বনানী এলাকায় পাঁচ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2020, 02:57 PM

Updated : 18 Aug 2022, 03:50 PM

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরবরাহ বন্ধ থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস লিমিটেড।

এর ফলে বনানী, এয়ারপোর্ট রোডের পূর্ব পাশে পিজিআর, স্বর্ণালী আবাসিক ভবন, আর্মি, নেভি হেড কোয়ার্টার এবং বারিধারা ডিওএইচএসএর পাশে বিপিসির ডিপো ট্রানজিট ক্যাম্প ও সংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি, ক্যাপটিভ ও আবাসিক শ্রেণির গ্রাহকরা ভোগান্তিতে পড়বেন।