২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনডিপির নির্বাহী সদস্য হলো বাংলাদেশ

জাতিসংঘ সংস্থা ইউএনডিপি/ইউএনএফপিএ/ইউএনওপিএসে নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2020, 10:57 AM

Updated : 18 Aug 2022, 03:46 PM

Image
ইউএনডিপি।

ইউএনডিপি।

জাতিসংঘ সদর দপ্তরে সোমবার ব্যালটের মাধ্যমে ৫৪ সদস্য বিশিষ্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) অঙ্গ সংস্থাগুলোর নির্বাচন হয়।

ফোরামের ৫৪ ভোটের মধ্যে ৫৩টি ভোট পেয়েছে বাংলাদেশ। একটি সদস্য দেশ ভোট দেওয়ায় বিরত ছিল।

২০২১-২০২৩ মেয়াদের জন্য নির্বাচিত বাংলাদেশ ১ জানুয়ারি থেকে নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব নেবে।

বাংলাদেশ এখন ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সদস্য। ইউনিসেফ নির্বাহি বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা।