২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাট ফাঁকি: ট্রাকভর্তি মশার কয়েল জব্দ

নারায়ণগঞ্জে মশার কয়েল ভর্তিসহ একটি  ট্রাক আটক করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দাদের টহল দল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2020, 06:21 PM

Updated : 25 Jul 2022, 07:05 PM

বৃহস্পতিবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থেকে ট্রাকটি আটক করা হয়।

ভ্যাট ফাঁকি দিয়ে মশার কয়েল পরিবহনের অভিযোগে একটি ট্রাকটি আটক করা হয়ছে বলে জানিয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।

ট্রাকটি সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার শারমিন কেমিক্যাল থেকে কয়েল নিয়ে কুমিল্লা রওনা হয়েছিল।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দাদের দল বৃহস্পতিবার রাতে মিজমিজি এলাকায় ট্রাকটি গতিরোধ করে। কাগজপত্র যাচাই করে দেখতে পায় যে বহনকৃত পণ্যের ভ্যাট পরিশোধ না করে কারখানা থেকে বের করা হয়েছে।”

ট্রাকে শারমিন কেমিক্যাল ওয়ার্কসের ১৪৪ কার্টন সোনালী ব্রান্ডের মশার কয়েল এবং একটি ভুয়া ভ্যাট চালান ছিল বলে জানান তিনি।

আটক ট্রাক ও পণ্য ঢাকার পূর্ব ভ্যাট কমিশনারেটে জমা করা হয়েছে।

মইনুল খান বলেন, “শারমিন কেমিক্যাল ওয়ার্কসের বিরুদ্ধে আগেও এক কোটি ২০ লাখ টাকা ভ্যাট ফাঁকির মামলা হয়েছিল।”

বৃহস্পতিবার আটক করা পণ্যের মূল্য ও ভ্যাট ফাঁকির পরিমাণ নির্ণয় করে ভ্যাট আইনে মামলা দায়ের করা হবে জানান তিনি।