২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2020, 05:00 PM

Updated : 08 Apr 2022, 01:20 AM

শুক্রবার সকাল ১০টার দিকে ওই দুর্ঘটনার পর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে ভাটারা থানার ওসি মো. মোক্তারুজ্জামান জানান।

নিহত আসাদুল ইসলাম (২৪) ও খায়রুল ইসলাম (২৬) সম্পর্কে চাচাতো ভাই। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চারু রূপনগর গ্রামে।

তদের আরেক চাচাতো ভাই শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ১৪ তলা ভবনের ৯ তলার বাইরে মাচায় দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করছিলেন আসাদ ও খায়রুল। হঠাৎ মাচা ছিঁড়ে দুজনই নিচে পড়ে যাযন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।