২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা এমদাদুল বারীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

গণপরিষদের সাবেক সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ এ কে এম এমদাদুল বারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2020, 01:17 AM

Updated : 18 Aug 2022, 03:45 PM

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সোমবার জানানো হয়েছে, প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।