২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠক হচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে

বাংলাদেশ ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক এবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2020, 09:48 PM

Updated : 08 Apr 2022, 01:18 AM

চলতি মাসের শেষে কমিশনের ষষ্ঠ এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের টেলিফোন আলাপে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বৈঠকটি আয়োজনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, করোনাভাইরাসের কারণে ভারতের আন্তর্জাতিক ভ্রমণের নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর সর্বপ্রথম বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন এস জয়শঙ্কর।

এদিকে এই টুইটে দ্রুত সময়ে জেসিসি বৈঠকে আয়োজনের সম্মত হওয়ার কথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, “আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে নির্ধারিত উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনে আরও নিবিড়ভাবে কাজ করব।”