২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএসপিতে নতুন অধ্যক্ষ

বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেনকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2020, 05:16 PM

Updated : 18 Aug 2022, 03:44 PM

এই সেনা কর্মকর্তাকে প্রেষণে বিকেএসপির অধ্যক্ষ নিয়োগ দিতে রোববার তার চাকরি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিকেএসপির অধ্যক্ষের দায়িত্ব চালিয়ে আসা লেফটেন্যান্টে কর্নেল হাসানুজ্জামান চৌধুরীকে সেনাবাহিনীতে ফেরাতে গত ২ সেপ্টেম্বর তার চাকরি চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।