মসজিদে বিস্ফোরণে হতাহতে রাষ্ট্রপতির শোক
নারায়ণগঞ্জের ফতুল্লার বাইতুস সালাত জামে মসজিদে একসঙ্গে আধা ডজন শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এসি) বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রাষ্ট্রপতি আহতদের আশু আরোগ্য কামনা করেন।
ওই মসজিদে এশার নামাজের সময় এই বিস্ফোরণ ঘটে। অর্ধ শতাধিক ব্যক্তি অগ্নিদগ্ধ হন। ৩৭ জনকে ভর্তি করা হয় জাতীয় বার্ন ইউনিটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়।
ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, “যারা ভর্তি আছেন, তারা কেউ শঙ্কামুক্ত নন। তাদের অবস্থা অত্যন্ত খারাপ বলা যায়।”
