পরিকল্পনা কমিশনে নতুন সদস্য, আইএমইডিতে সচিব
পরিকল্পনা কমিশনে নতুন একজন সদস্য এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) সচিব নিয়োগ দিয়েছে সরকার।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. মামুন-আল-রশিদকে পদোন্নতি দিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে।
আর পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব পদে বদলি করে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
