২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল থেকে আসামির পলায়ন

ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পালিয়েছেন কারাবন্দি এক আসামি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2020, 12:02 PM

Updated : 08 Apr 2022, 01:16 AM

মিন্টু মিয়া (২৮) নামে ওই যুবক মাদক মামলার আসামি। শ্বাসকষ্ট নিয়ে কারা তত্ত্বাবধানে তিনি হাসপাতালটিতে ছিলেন। 

শনিবার ভোরে মিন্টু পালিয়ে যান বলে মিটফোর্ড হাসপাতালের পরিচালক রশিদ উন নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “গতকাল (শুক্রবার) বিকেলে মিন্টু মিয়া ভর্তি হয়েছিল। ভোরে বাথরুম যাওয়ার কথা বলে সে পালিয়ে যায়। তার পাহারায় দুজন কারারক্ষী ছিল। তারাই জানিয়েছে, মিন্টু মিয়াকে তারা খুঁজে পাচ্ছে না।”

আসামির পলায়নের বিষয়ে কারা কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎতক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আসামির পলায়নের ঘটনায় তিনজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকার জেল সুপার ইকবাল কবীর চৌধুরী।