২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম, কক্সবাজারে মাঝারি ভূকম্পন অনুভূত

চট্টগ্রামসহ আশপাশের এলাকায় মাঝারি ভূকম্পন অনুভূত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2020, 08:00 PM

Updated : 18 Aug 2022, 03:41 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় এ ভূকম্পন হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী জসিম উদ্দিন জানান, সন্ধ্যা ছয়টা সাত মিনিটে মিয়ানমার-ভারত সীমান্তে রিখটার স্কেলে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্প হয়েছে, যা চট্টগ্রাম, পার্বত্য এলাকা ও কক্সবাজারেও অনুভূত হয়েছে।

ঢাকা থেকে ৩২৭ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে উৎপত্তিস্থলের ১০ কিলোমিটার গভীরে ছিল এ ভূকম্পন কেন্দ্র।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

রিখটার স্কেলে ৪-৪.৯৯ মাত্রার ভূমিকম্পকে মৃদু, ৫-৫.৯৯ মাত্রাকে মাঝারি, ৬- ৬.৯৯ মাত্রাকে শক্তিশালী,

৭-৭.৯৯ মাত্রাকে ভয়াবহ এবং মাত্রা আট এর বেশি হলে অত্যন্ত ভয়াবহ গণ্য করা হয়।