২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে বাসায় ফিরলেন পরিবেশমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্তের পর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2020, 06:06 PM

Updated : 18 Aug 2022, 03:38 PM

সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বৃহস্পতিবার দুপুরে ছাড়পত্র পেয়ে ঢাকার বেইলি রোডের সরকারি বাড়িতে উঠেছেন তিনি।

চিকিৎসকদের পরামর্শে আগামী দুই সপ্তাহ মন্ত্রী বাড়িতে আইসোলেশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা নেবেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্ত্রী তার সুস্থতার জন্য সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া প্রকাশ করেন। তার রোগমুক্তি কামনা করে দোয়া করার জন্য নিজের নির্বাচনী এলাকার জনগণসহ অন্যদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিবেশমন্ত্রীর কোভিড-১৯ নমুনা পরীক্ষা করলে গত ১২ অগাস্ট ফলাফল পজিটিভ আসে। ওইদিন সন্ধ্যায় তিনি সিএমএইচ-এ ভর্তি হন।