২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পর্বতারোহী রেশমাকে ‘চাপা দেওয়া’ চালক রিমান্ডে 

পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে চাপা দেয়া মাইক্রোবাসের চালক মো. নাঈমকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2020, 05:05 PM

Updated : 18 Aug 2022, 03:38 PM

নাঈমকে বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার এসআই মোবারক আলী।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হোসেন দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহীমপুর থেকে জব্দ করা হয় কালো রঙের ১২ সিটের মাইক্রোবাসটি। গ্রেপ্তার করা হয় চালক মো. নাঈমকে (২৭)।

গত ৭ অগাস্ট ঢাকার সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় গাড়ির ধাক্কায় পর্বতারোহী রেশমা নাহার রত্নার মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় মাইক্রোবাসটি চালাচ্ছিলেন নাঈম।

পুরনো খবর:

পর্বতারোহী রেশমাকে ‘চাপা দেওয়া’ চালক গ্রেপ্তার