২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাৎ: বাবুল চিশতীর বিরুদ্ধে আরেকটি মামলা

ফারমার্স ব্যাংকের (বর্তমানের পদ্মা ব্যাংক) প্রায় ৬৩ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীসহ ছয় জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2020, 06:04 PM

Updated : 18 Aug 2022, 03:29 PM

মঙ্গলবা কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দুদকের উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান মিরাজ বাদী হয়ে মামলাটি করেন বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

অপর আসামি হলেন- বাবুল চিশতীর ছেলে বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক চিশতী, ব্যাংকটির সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মতিঝিল শাখা প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার, বগুড়ার আল-ফারুক ব্যাগস লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী আল ফারুক, ব্যবস্থাপনা পরিচালক রেদওয়ানুল কবির চৌধুরী, তার স্ত্রী  ও প্রতিষ্ঠানটির পরিচালক নিম্মি কবির চৌধুরী।

এহাজারে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বলা হয়, তারা সংশ্লিষ্টরা পরস্পর যোগসাজশে ঋণের নামে পদ্মা ব্যাংকের মতিঝিল শাখা থেকে  ৪০ কোটি ৭৯ লাখ ২১ টাকা নিয়েছিলেন। যা ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সুদ ও আসলে ৬২ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৬১৯ টাকা হয়। আসামিরা এই অর্থ পরিশোধ না আত্মসাৎ ও পাচারের  করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

Image
মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, ফাইল ছবি

মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, ফাইল ছবি

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং অর্থ পাচার প্রতিরোধ আইন- ২০১২ এর ৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

অবৈধ সুবিধা নিয়ে ভুয়া দলিলপত্রের মাধ্যমে নামে-বেনামে ঋণ বিতরণসহ অন্যান্য মাধ্যমে পদ্মা ব্যাংকের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইতোমধ্যে বাবুল চিশতী ও তার পরিবাদের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ছয়টি মামলা করেছে দুদক।

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাবুল চিশতী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক মামলা করে। এসব মামলার তদন্তের স্বার্থে তার ও পরিবারের সদস্যদের ১৩৫ কোটি টাকার সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধ করা হয়।

পুরনো খবর:

বাবুল চিশতীর বিরুদ্ধে দুদকে আরেক মামলার অনুমোদন
১৩৫ কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় গ্রেপ্তার দেখানো হল বাবুল চিশতীকে
বাবুল চিশতীর শ্যালককে ধরল দুদক
ফারমার্স ব্যাংকের বাবুল চিশতী গ্রেপ্তারের পর রিমান্ডে