বাংলাদেশের সমর্থন চাইলেন আইইউসিএন প্রেসিডেন্ট পদে আমিরাতের প্রার্থী
বাংলাদেশের সমর্থন চেয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার-আইইউসিএন এর প্রেসিডেন্ট পদপ্রার্থী সংযুক্ত আরব আমিরাতের রাজন খলিফা আল মুবারক।
রোববার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোন আলাপে তিনি সমর্থন চান বলে
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের প্রার্থীর প্রতি সমর্থন ব্যক্ত করেন বলেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়।
আগামী বছর ১৩-১৪ জানুয়ারি ফ্রান্সে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসে আইইউসিএন এর নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে।
