জয়পুরহাটের নতুন ডিসি শরীফুল
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শরীফুল ইসলামকে জয়পুরহাট জেলার ডিসি নিয়োগ দিয়েছে সরকার।
এই কর্মকর্তাকে ডিসি নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আর জয়পুরহাটের ডিসি মোহাম্মদ জাকির হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে উপসচিব পদে বদলি করা হয়েছে।
গত ২৫ জুন একসঙ্গে ঢাকা, টাঙ্গাইল, মেহেরপুর, মৌলভীবাজার, যশোর, নোয়াখালী, রাজশাহী, বগুড়া ও মাদারীপুর জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার।
সরকারের উপ-সচিব ও সমমানের পদমর্যাদার কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
