‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’ র অষ্টম পর্ব মঙ্গলবার
করোনাভাইরাস মহামারী পরবর্তী বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগের বিশেষ ওয়েবিনার ‘বিয়ন্ড দ্য প্যানডেমিকের অষ্টম পর্ব অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।
এই পর্বের বিষয় ‘তরুণদের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি: আগামীর কৌশল নির্ধারণ’।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদের সঞ্চালনায় এতে আলোচক থাকবেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর, গুরুকুল অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা সুফি ফারুক ইবনে আবু বকর এবং দৈনিক জনকণ্ঠের সাংবাদিক বিভাষ বাড়ৈ।
আয়োজকরা জানিয়েছেন, এবারের পর্বে আলোচকরা যেখানে যথোপযুক্ত শিক্ষা উপকরণ, দক্ষ প্রশিক্ষক ও দক্ষতা মূল্যায়ন, কারিগরি শিক্ষার উপর আলোচনা করবেন।
‘বিয়ন্ড দ্য প্যানডেমিকের অষ্টম পর্বটি আওয়ামী লীগের ফেইসবুক পাতা থেকে সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পাতা, সময় টিভি ও বিজয় টিভির পর্দায় অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।
অনুষ্ঠানে দর্শকেরা সরাসরি প্রশ্ন করতে পারবেন। এছাড়াও অনুষ্ঠানের আগে দলের ফেইসবুক পেইজের পোস্টেও প্রশ্ন করতে পারবেন। দর্শকদের কাছ থেকে প্রাপ্ত প্রশ্নের ভিত্তিতেই এই অনুষ্ঠান সাজানো হয়।
‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’-এর সাতটি পর্ব অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ পর্বটি প্রচারিত হয়েছে গত ২৭ জুন।
ওই পর্বে আলোচকরা ‘জনস্বাস্থ্য ও স্থানীয় সরকার’ যেখানে স্থানীয় সরকারের প্রতিনিধিরা এই সংকটে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি, স্বাস্থ্যবিধি পালনে উদ্বুদ্ধ করা, জলাবদ্ধতা নিরসন, জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।
