২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি শিখরের মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসাদুজ্জামানের স্ত্রী এবং মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের মা মনোয়ারা জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2020, 10:26 PM

Updated : 18 Aug 2022, 03:19 PM

এক শোক বার্তায় তিনি মনোয়ারা জামানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

৭৫ বছর বয়সী মনোয়ারা জামান বার্ধক্যজনিত শারিরীক অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসভবনে মারা যান বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।      

মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মনোয়ারা জামান রোববার বিকালে নিজের বাসায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন। ৫ ছেলে ২ মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন তিনি।