২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে ঢাকায় পুলিশের মৃত্যু

ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও এক পুলিশ সদস্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2020, 10:07 PM

Updated : 18 Aug 2022, 03:18 PM

কনস্টেবল মো. তৌহিদুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের এয়ারপোর্ট জোনে কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার বুজরুক সন্তোষপুরে গ্রামে।

Image
পুলিশ কনস্টেবল মো. তৌহিদুল ইসলাম

পুলিশ কনস্টেবল মো. তৌহিদুল ইসলাম

শুক্রবার পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তৌহিদ। বৃহস্পতিবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।

কনস্টেবল তৌহিদ স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

রংপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার পারিবারিক কবরস্থানে তৌহিদকে দাফন করা হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তি।

করোনাভাইরাসের এই মহামারীর মধ্যে এ নিয়ে ৩৭ জন পুলিশ সদস্যের মৃত্যু হল বলে পুলিশ সদরদপ্তর জানিয়েছে।

পুরনো খবর:

করোনাভাইরাসে আক্রান্ত পুলিশের সংখ্যা বেড়ে ৪৫৪৪